ফ্রি ফায়ার টুর্নামেন্টে কীভাবে জয়েন করবেন
AVX TOUR-এ প্রথমবার এলে নিচের ধাপগুলো অনুসরণ করুন। পুরো প্রক্রিয়া মোবাইল থেকেই করা যায়।
ধাপে ধাপে গাইড
- অ্যাপ ডাউনলোড করুন — AVX TOUR অ্যান্ড্রয়েড অ্যাপ (APK) ডাউনলোড পেজ থেকে নামিয়ে ইনস্টল করুন।
- রেজিস্ট্রেশন বা লগইন করুন — নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন। কেউ রেফার করলে রেফার কোডটি রেজিস্ট্রেশনের সময় দিন।
- ওয়ালেটে টাকা যোগ করুন — অ্যাপের Add Money অপশন থেকে bKash, Nagad বা Rocket দিয়ে ডিপোজিট করুন। পেমেন্ট সফল হলে ব্যালেন্স যোগ হয়ে যায়।
- পছন্দের ম্যাচ বেছে নিন — Play অংশ থেকে BR Solo, Duo, Squad বা CS ম্যাচ বেছে নিন। ম্যাচ কার্ডে এন্ট্রি ফি, সময় ও খালি স্লট দেখা যায়।
- জয়েন করে স্লট নিন — জয়েন বাটনে চাপ দিয়ে রুলস দেখে কনফার্ম করুন। জয়েন হলে আপনার স্লট নাম্বার দেখানো হবে।
- রুম আইডি ও পাসওয়ার্ড নিন — ম্যাচের সময় হলে রুম আইডি ও পাসওয়ার্ড My Matches-এর রুম অপশনে এবং পুশ নোটিফিকেশনে পাবেন। সেটা দিয়ে গেমে রুমে ঢুকুন।
- খেলুন, জিতুন ও উইথড্র করুন — ম্যাচ শেষে রেজাল্ট এলে জয়ী প্রাইজ উইনিং ব্যালেন্সে যোগ হয়। সেখান থেকে bKash বা Nagad-এ উইথড্র রিকোয়েস্ট দিন।
জয়েনের আগে যা মনে রাখবেন
- ম্যাচের সময়ের আগেই গেমে লগইন করে প্রস্তুত থাকুন
- আপনার Free Fire ইন-গেম নাম অ্যাপের নামের সাথে মিলিয়ে রাখুন
- রুলস না মানলে বা হ্যাক/চিট ধরা পড়লে অ্যাকাউন্ট ব্যান হতে পারে
- একই ম্যাচে একবারে একাধিক স্লট নিলে প্রতি স্লটের ফি আলাদা কাটে
অ্যাপ ডাউনলোড করুন ম্যাচ রুলস পড়ুন